বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Logo
×

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ০৪ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় দুই বছর পর সেই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রেজাউল কবীর পলকে এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন তারেক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল।
নতুন কমিটিতে মোট ২৯ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান আতিক, জাকির হোসেন উজ্জল, এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম নাজু ও মো. আনোয়ারুল হক।
এছাড়া প্রবাস থেকে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের আবু সাঈদ আহমেদ এবং যুক্তরাজ্যের রহিম উদ্দিন। অন্যদের মধ্যে রয়েছেন ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম সুমন, আজিজুর রহমান আকন্দ এবং নুরুল ইসলাম সোহেল।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোট ২৯ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন ও সাজ্জাদুল মিরাজ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান দীপক, খন্দকার আল আশরাফ মামুন, আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ হিরো, এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম ভূইয়া।
কমিটিতে ২৩ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১২ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সম্পাদকীয় পদগুলোর মধ্যে প্রচার সম্পাদক হয়েছেন আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মুর্তজা কামাল মোস্তাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে ডা. গালিব হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মাহবুবুল আলম আকতার এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আরাফাত বিল্লাহ খান দায়িত্ব পেয়েছেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে তিনজনকে রাখা হয়েছে। এর মধ্যে খায়রুজ্জামান লিঙ্কন সহ-সভাপতির মর্যাদা এবং এ আর মামুন ও মুজাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদকের মর্যাদা পাবেন।
পূর্ণাঙ্গ কমিটির শেষাংশে ১১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আমিনুল ইসলাম খান, মাহবুব শিকদার, মহসীন বিশ্বাস, জহিরুল ইসলাম বিপ্লব ও রাজিব আহসান চৌধুরী পাপ্পু সহ-সাধারণ সম্পাদকের পদমর্যাদায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল কাফি শাহেদ, নাজিম উদ্দিন মিঠু, মাহমুদুল করিম সজল, সালাহউদ্দিন আহমেদ শাহীন, মো. এমরান হোসেন শাহীন এবং ফখরুল বিন খালেক।
যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...