ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনেক দিন ধরেই বড় পর্দা থেকে অনেকটাই দূরে আছেন এই নায়িকা। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায় সময়ই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলে থাকেন।
রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে এক পোস্টে মাহি লিখেছেন, আমার শুধু মনে হচ্ছে, আমি যে কোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে তো কখনও দেখিনি। দম বন্ধ লাগতেছে।
মাহির পোস্টে চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্য করে লিখেছেন, জীবন ছোট, আর এটিই একমাত্র সত্য। তুমি এই মাত্র দুটি মৃত্যুর কথা শুনলে এবং এর মধ্যে একটি খুবই আকস্মিক ছিল।
জবাবে অভিনেত্রী লিখেছেন, ভাইয়া, প্রকৃত অর্থেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।
তবে ঠিক কী কারণে হঠাৎ এ ধরনের পোস্ট দিয়েছেন মাহি, এ ব্যাপারে এখনো কিছু জানাননি। এ ব্যাপারে জানার জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
