সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

রাকসুর উদ্যোগে আজ ফ্যাক্ট চেকিং কর্মশালা

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে আজ (১৭ মে) ফ্যাক্ট চেকিং বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুপুর ২টা ১৫ মিনিটে এ কর্মশালা শুরু হবে। রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ‘দ্য ডিসেন্ট’-এর কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের তথ্য যাচাই, ভুয়া খবর শনাক্তকরণ এবং দায়িত্বশীল মিডিয়া ব্যবহারের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেবেন।

আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (রাবিয়ানদের) আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...