বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

রাজধানীতে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রথম সমাচার ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

রাজধানীর খিলগাঁও এলাকায় ছেলেকে জবাই করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন— মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।

শুক্রবার(৩ এপ্রিল)বিকেলে দিকে খিলগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে বিকেলে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলে মরদেহ উদ্ধার করি পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

তিনি আর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের স্বামী সিএনজি চালক স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মা তার ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...