বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে

রাজধানীতে নারীদের জন্য বিশেষ মহিলা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম সমাচার ডেস্ক ০৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ মহিলা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

​সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বর্তমান সড়ক যোগাযোগ ব্যবস্থার খোঁজখবর নেন। জনদুর্ভোগ কমাতে এবং নারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে তিনি দ্রুততম সময়ের মধ্যে রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালুর ওপর গুরুত্বারোপ করেন।

​একই সময়ে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কেও বিশেষ নির্দেশনা দিয়েছেন। শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ আগামী রমজানের ঈদের আগেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। এব্যাপারে তাদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...