শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় বিসিক-২ এর সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে ১০ থেকে ১২ জনের একটি দল এ মিছিল বের করে।
মিছিলে পবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক পাভেলসহ সাগর, বাপ্পি ওরফে চাঁদ এবং নয়ন নামে কয়েকজন অংশ নেন। তাঁদের মধ্যে পাভেলের বাড়ি পবা উপজেলার পারিলা বাজার এলাকায়, সাগরের বাড়ি দিঘির পারিলায়। বাপ্পি ওরফে চাঁদের বাড়ি নগরের চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকায় এবং নয়নের বাড়ি পবা থানার ঘোলহারিয়ায়।
অন্যদিকে একই রাতে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সড়কের ওপর দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন