শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

রাজশাহীতে সাকা প্রকল্পের গবেষণা মাঠ পরিদর্শন করলেন বিদেশী গবেষক দল

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজশাহীতে সাকা প্রকল্পের গবেষণা মাঠ পরিদর্শন করলেন বিদেশী গবেষক দল। Change in Soil and Water Dynamics and Supporting Adoption of Conservation Agriculture in Bangladesh (SACA) প্রকল্পের আওতায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষি উৎপাদনব্যবস্থার খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিবান্ধব ও টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

প্রকল্পটি সংরক্ষণ কৃষি পদ্ধতিতে সরাসরি বীজ বপনের মাধ্যমে ধান আবাদ, সমলয়ভিত্তিক কৃষি ব্যবস্থাপনা, দক্ষতার সঙ্গে পানি ও সম্পদ ব্যবহার এবং কৃষিকেন্দ্রিক উদ্ভাবনী প্রযুক্তি বিস্তারের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে। সাকা প্রকল্পের প্রধান অংশীদার প্রতিষ্ঠানগুলো হলো অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পিআইও কনসাল্টিং লিমিটেড ও কৃষি সুরক্ষা সেবা দানকারী সংগঠন (কাসপা)। প্রকল্প পরিচালক বলেন, প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে, সংরক্ষণ কৃষি বা কৃষি সুরক্ষা প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন, প্রচার ও সম্প্রসারণ করা হচ্ছে। যন্ত্রের সাহায্যে সরাসরি বীজ বপনের মাধ্যমে ফসল আবাদ পদ্ধতির সম্প্রসারণ। সমলয়ভিত্তিক কৃষি ও যান্ত্রিকীকরণ সেবাব্যবস্থার উন্নয়ন। কৃষকদের জন্য পরিমিত মাত্রায় পানি, বীজ ও শ্রম ব্যবহারের কৃষি ব্যবস্থাপনা প্রচলন কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

কৃষিযন্ত্রভিত্তিক সেবা প্রদানকারীদের নিয়ে সমলয় মডেলের বিকাশ। কৃষক, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ এবং বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব গড়ে তোলা। মাঠপর্যায়ে জলবায়ু-সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তি নিয়ে গবেষণা, প্রদর্শনী ও সম্প্রসারণ করায় ইতিমধ্যে লাভবান হয়েছে শত শত কৃষক।

২০২৪ সাল থেকে এ প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী ও দুর্গাপুর উপজেলায় দীর্ঘমেয়াদি সংরক্ষণ কৃষি গবেষণা চলছে। এর অংশ হিসেবে সরাসরি বীজ বপনের মাধ্যমে ধান আবাদ, ড্রামসিডার, মাত্র একবার চাষ এবং একই সঙ্গে একাধিক বীজ ও সার প্রয়োগে সক্ষম প্রযুক্তি যেমন ভিএমপি মেশিন প্রদর্শন ও ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সমলয়ভিত্তিক ফসল আবাদ এবং কৃষি যান্ত্রিকীকরণভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষি উৎপাদনের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ।

রাজশাহীর বিভিন্ন স্থানে কৃষকের মাঠে কৃষকদের সাথে গবেষক দলের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রিচার্ড ডব্লিউ বেল, ড. ডেভীনা বয়েড ও ড. রিসেল স্পেন্সার; গ্রিফিত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চেংগুরুং চেং; অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের আরপিএম ড. জনভি গোলরন; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এম. আর. জাহাঙ্গীর, প্রফেসর ড. হাছনিন জাহান, ড. বিপ্লব কুমার সাহা, প্রফেসর ড. মাহমুদা নাসরিন ও প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন; কৃষি গবেষণা ফাউন্ডেশনের ডিরেক্টর ড. মোঃ আক্কাস আলী; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খাইরুল আলম ভূইয়া ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হোসেন; এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহামুদুল ইসলাম নজরুল ও রাজশাহীর এসএসও ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর ডিডি জনাব মোস্তফা কামাল হোসেন, গোদাগাড়ীর কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, কাসপার সভাপতি লিয়াকত আলী খান এবং পিআইওর ফিল্ড ম্যানেজার মোঃ আরিফু-উজ জামান উপস্থিত ছিলেন। সাকা প্রকল্পের রিজিয়া বেগম, মেহেদী হাসান, মোঃ কাওছারু জ্জামান রিয়াজ, মোহাম্মদ বদরুউজ্জামান ও ইমন কাজলও উপস্থিত ছিলেন।

দেশি-বিদেশি গবেষক দলটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিগ্রাম, হঠাৎপাড়া, ছয়ঘাটি, বিজয়নগর ও সাড়ইল এলাকার বিভিন্ন গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন। সাকা প্রকল্পের প্রধান সমন্বয়কারী ও মারডক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোঃ এনামুল হক অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত তুলে ধরেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com