শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

রামগতির মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

Icon প্রথম সমাচার ডেস্ক

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের পক্ষ থেকে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে তার দাবি, একজন শিক্ষকই শিক্ষার্থীদের নির্যাতন করেছেন।

প্রধান শিক্ষক হাবিবুল্লাহ নীরব বলেন, ‘একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছে। আমরা তাকে বহিষ্কার করেছি। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।’

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ‘ভুক্তভোগীদের অভিভাবকরা আমার কাছে এসেছিলেন। তবে কোনো লিখিত অভিযোগ করেননি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’

২০২৫ সালে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে মাদ্রাসায়ে বাবুত তাকওয়া প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে তৃতীয় জামাত পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com