সমাচার ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সম্প্রতি আলোচিত হওয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকারের এবার জামায়েত আমির তার সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেইসবুকে এক পোস্টে লিখেন—
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
“৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেন নি।
কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?
জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।”
