সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
রোববার ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা ১৪ জনই প্রাণ হারান। নিহত সবাই সৌদি আরবের নাগরিক বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, রাস তানুরা সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।
সূত্র: রয়টার্স
