অভিযোগ রয়েছে, বুধবার ভোরে এ কেরামত আলী হলের একটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে জানালার কাচ ছিটকে এক শিক্ষার্থী আহত হন এবং কক্ষে থাকা একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।
পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ছাত্রদলের কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার সঙ্গে তার পদ স্থগিতের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তাও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্যক্তি আদালতে
রিসোর্টে অগ্নিকাণ্ড : ঢাবি, জবি ও ইস্ট ওয়েস্টের তিন শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু
অচলাবস্থা নিরসনে চুয়েটে সিন্ডিকেট সভা, উপাচার্য ছাড়া ছিলেন না কেউ