শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

​রূয়াপে অবরুদ্ধ ফ্ল্যাট হস্তান্তর ও কতিপয় দুর্বৃত্তের চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উত্তরা ১৮ নম্বর সেক্টর ‘রূয়াপ’ আবাসন প্রকল্পের ৬৬৩৬ টি ফ্ল্যাটের প্রায় চল্লিশ হাজার বাসিন্দার পক্ষ থেকে এবং ‘নিসর্গ নীলিমা’, ‘ক্লিন রূয়াপ’ ও গন-অসচেতনতা-এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় রূয়াপের ৬ নম্বর গেটের পাশে এই মানববন্ধব পালিত হয়।

​মানববন্ধনে অভিযোগ করা হয়, দেশের সর্ববৃহৎ এই আবাসন প্রকল্পের কাজ অতিরিক্ত ১০ বছর সময় পার হলেও এখনো রূয়াপের প্রায় সব ভবনেই অবরুদ্ধ ফ্ল্যাট রয়ে গেছে। এছাড়া কমার্শিয়াল কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার, পার্কিং ভবন, সুইমিং পুল ও জিমনেসিয়াম সহ অনেক কাজ অসম্পূর্ণ রেখেই রাজউক প্রকল্প সমাপ্তির নোটিশ দিয়েছে।

​বাসিন্দাদের দাবী, বর্তমানে রূয়াপ আবাসন এলাকাটি অভিভাবকহীন অবস্থায় রয়েছে। এই সুযোগে কতিপয় সুযোগসন্ধানী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নিয়মিত চাঁদাবাজি, যত্রতত্র অবৈধ দখল এবং মাদক ব্যবসার নেতৃত্ব দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া রূয়াপের পশ্চিম পাশে পরিপূর্ণ একটি কাঁচাবাজার থাকা সত্ত্বেও সেবার নামে রাস্তা দখল করে দোকান বসিয়ে নিয়মিত চাঁদা আদায়ের উদ্দেশ্যে রূয়াপের সুন্দর পরিবেশ বিঘ্নিত করছে অসাধু কতিপয় কিছু কচক্রী মহল।

এসময় নিসর্গ নীলিমার পক্ষ থেকে বক্তব্য দেন নিলোফার জাহান ববি, ক্লিন ওয়াপ এর পক্ষ থেকে শাফায়েত হায়দার এবং গণ অসচেতনার পক্ষ থেকে মনিক মানবিক সহ রূয়াপের বাসিন্দারা।

একদিকে নিজেদের দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থে ফ্ল্যাট বরাদ্দ পেলেও সঠিক সময়ে ফ্ল্যাট বুঝে না পাওয়া এবং নানা অব্যবস্থাপনায় এখানকার বাসিন্দারা চরম ভোগান্তি দিন কাটাচ্ছেন অন্যদিকে অবৈধ দখল, মাদক ব্যবসা ও নিয়মিত চাঁদাবাজি এই দুইয়ের সমন্বয়ে রূয়াপ যেন প্রতিদিনই হাড়াচ্ছে তার সৌন্দর্য এবং তৈরি হচ্ছে অপরাধের স্বর্গরাজ্যে। কাজেই রূয়াপে বসবাসকারী সকল বাসিন্দাদের প্রানের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপের মাধ্যমে এসব অভ্যন্তরীণ অবকাঠামোগত সংকট নিরসন এবং অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজি দ্রুত বন্ধ করা হোক।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com