প্রথম সমাচার ডেস্ক:
লিভারে চর্বি বা ফ্যাটি লিভার। এই সমস্যায় ভুগছে এমন সংখ্যা দিন যত যাচ্ছে বাড়ছে। মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম ও অনিয়মিত জীবনযাপনের কারণে সমস্যাটি বেশি দেখা দেয়।
এ ছাড়াও অভিরিক্ত ওজনের কারণেও এই সমস্যা দেখা যায়। অনেকের ধারণা বয়স বেড়ে যাওয়া পর ফ্যাটি লিভারের সমস্যা হয়। আসলে এই ধারণা সঠিক নয়। কম বয়সিদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। গবেষণা বলছে, আমেরিকান প্রাপ্তবয়স্কদের প্রায় এক-তৃতীয়াংশই ফ্যাটি লিভারে আক্রান্ত।
যখন লিভারে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে, তখন লিভার তার কাজটি সুষ্ঠুভাবে করতে পারে না। এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তবে এসবে চিন্তার কিছু নেই। স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করলেই সুস্থ থাকা সম্ভব।
ফ্যাটি লিভারে আক্রান্তের উচিত খ্যাদ্যাভাসে পরিবর্তন আনা। ফলমূল ও শাকসবজি খাওয়া। সেই সঙ্গে ভিটামিন সি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে হবে। মূলত আপনি চাইলে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করতে পারবেন।
নিয়মিত কফি পান করে ফ্যাটি লিভারের সমস্যা সমাধান করা যায়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন তাদের লিভার অন্যদের তুলনায় ভালো থাকে। লিভারের বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে লড়াই করে কফি। একই সঙ্গে লিভারের স্বাস্থ্যকর এনজাইমের উৎপাদন বাড়িয়ে তোলে।
সামুদ্রিক মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা লিভারে চর্বি কমাতে ভালো কাজ করে। সামুদ্রিক মাছ যেমন- সালমন, সার্ডাইনস, টুনা এবং ট্রাউটের মতো ফ্যাটযুক্ত মাছে বেশি পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এসব মাছ লিভারে জমে থাকা চর্বি দূর করতে পারে।
লিভারের চর্বি কমাতে আখরোট অনেক জরুরি। এতেও রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। গবেষণায় দেখা গেছে, আখরোট খেলে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের যকৃতের কার্যকারিতা বাড়ে।
আমরা সবাই জানি গ্রিন টির স্বাস্থ্য উপকারিতা। ফ্যাটি লিভারের রোগীদের জন্য অনেক উপকারি গ্রিন টি। এই চা জমে থাকা চর্বি হ্রাস করতে পারে। এ ছাড়াও গ্রিন টি কোলেস্টেরলের মাত্রাও কমায়।

‘সঠিক পথে থাকার সংগ্রাম আল্লাহ দেখছেন’, চিত্রনায়িকা বর্ষা