বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

শাকিব খান আমাকে ইন্সপায়ার করেছে: সাবিলা নূর

প্রথম সমাচার ডেস্ক ২৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

প্রথম সিনেমায় মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবে পান অভিনেত্রী সাবিলা নূর। নিজেকে প্রমাণে পর্দায় পুরোটাই উজাড় করে দেন তিনি। প্রশংসাও পেতে থাকেন দর্শকমহল থেকে। এরপর থেকেই আসতে থাকে নুতন নতুন সিনেমায় কাজের প্রস্তাব। এবার আরও একবার এই নায়কের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

সাবিলা ছোট পর্দায় বেশ জনপ্রিয় নাম। ছিল ব্যস্ততাও। তবে এখন দর্শক তাকে চিত্রনায়িকা হিসেবেই বেশি ভালোবাসছেন। এই ভালোবাসা অর্জনের পেছনে আছে শাকিব খানের হাত। এশিয়া পোস্টের ঈদ আয়োজন এপি স্টারে এসে তিনি এমনটাই জানান।

সাবিলা বলেন, ‘সিনেমায় অভিনয়ে শাকিব খান ইন্সপায়ার করেছে এবং নিয়মিত বড় পর্দায় অভিনয় করার কথা বলেছেন।’

শাকিব খান ও সাবিলা নূর বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন। সেখানে আজমান রুশোর পরিচালনায় আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং করছেন। এই জুটির এটি দ্বিতীয় সিনেমা। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার জুটি হন তারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...