সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

শান্তর সেঞ্চুরিতে ২ সেশনে বাংলাদেশের দাপট

প্রথম সমাচার ডেস্ক ০৮ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ১ম ম্যাচে মিরপুরে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে দারুণ শতক করেছেন অধিনায়ক নাজমুল শান্ত।

 

ক্যারিয়ারের ৯ম শতক করার পরই ফিরেছেন আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পরে। ২য় সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ বাংলাদেশের। শান্ত ১০১ রান করে ফিরলেও ৬৪ রান নিয়ে অপরাজিত আছেন মোমিনুল ইসলাম।

এর আগে শুরুতে হাসান আলী ও আফ্রিদির বোলিং তোপে পরে মাত্র ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। জয় ৮ ও সাদমান ১৩ রান করে ফিরেন।

 

৩য় উইকেটে শান্ত ও মোমিনুল জুটি গড়ে বিপর্যয় সামলে দলকে এগিয়ে নেন এবং শান্ত ক্যারিয়ারের ৯ম শতক করেন ও মোমিনুল ২৬তম ফিফটি করেন।

 

পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস। হঠাৎ ইনজুরির কারনে আজ খেলা হচ্ছে না বাবর আজমের।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...