সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
মানবতাবিরোধী অপরাধ, বিচার ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা ৫ মে

শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন এনসিপির

প্রথম সমাচার ডেস্ক ০৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐতিহাসিক শাপলা হত্যাকাণ্ড উপলক্ষে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই: মানবতাবিরোধী অপরাধ, ঐতিহাসিক দায়, বিচার এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে।

আগামী মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এমপি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি।

আয়োজক সূত্র জানায়, দেশের রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সহিংসতা, বিশেষ করে শাপলা হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের প্রশ্ন, ঐতিহাসিক দায় নিরূপণ এবং বিচার প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় করবেন বক্তারা।

এনসিপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...