শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Logo
×

শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ বাড়ানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

প্রথম সমাচার ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হিসেবে দেওয়া উৎসব ভাতাকে ভবিষ্যতে ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আগে উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এখন সেটিকে পূর্ণ বেতনের সমান করার বিষয়টি সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষকদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর অনেকটাই পূর্ণ বাস্তবায়ন পায়নি। বর্তমান সরকার ধাপে ধাপে এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে এবং শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

শিক্ষামন্ত্রী মনে করেন, একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...