বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রমাণ দিতে শিবিরকে ২৪ ঘণ্টার চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তিনি টাকার বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পদ দিয়েছেন বা নিয়েছেন—এমন অভিযোগের পক্ষে প্রমাণ দিতে হবে।
সালাহউদ্দিন আম্মার অভিযোগকারীদের উদ্দেশে বলেন, তারা যদি এ ধরনের অভিযোগ করে থাকেন, তাহলে সাহস থাকলে অন্তত একটি পদ বাণিজ্যের প্রমাণ উপস্থাপন করুন। এ জন্য তিনি ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।
বক্তব্যে তিনি গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে সামনে আরও চ্যালেঞ্জ দেওয়ার কথা জানান রাকসু জিএস।
সালাহউদ্দিন আম্মারের ভাষ্য, তার বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ নেই। তাই অভিযোগকারীদের কাছে তিনি সরাসরি প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।
তবে তার উত্থাপিত অভিযোগ ও চ্যালেঞ্জের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না বিএনপির ‘কট্টর সমর্থক’ মকবুল
আ’লীগের পর বিএনপিপন্থীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ইশরাক হোসেনের পদত্যাগ ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত : মাহদী আমিন