বাবার ধারাবাহিক জিজ্ঞাসাবাদে শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। এরপর বুধবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন মাদ্রাসায় ভিড় জমান। শিক্ষক নিজের অপরাধ স্বীকার করার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা চালকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সাংবাদিক নাসির উদ্দিনের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক