বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে গোলাপ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা যায়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম