বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

শ্রীলংকাকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

প্রথম সমাচার ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

টি২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাক।

প্রথমে ব্যাট করতে নেমে লংকান বোলারদের তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। দলের হয়ে ফিল সল্ট ৪০ বলে ৬২ ও উইল জ্যাক ১৪ বলে ২১ রান করেন। শ্রীলংকার হয়ে ভেলেল্লাগে ৩, মাদুশকা ও থিকসেনা ২টি করে উইকেট শিকার করেন।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যাক, আর্চার, রশিদ ও ডওসনের বোলিং তোপে পড়ে মাত্র ৯৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ৩০ রান করেন শানাকা। জ্যাক ৩, ডওসন, আর্চার ও রশিদ ২টি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ১৪ বলে ২১ রান করার পর বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাক। সুপার এইটের প্রথম ম্যাচেই দাপটীয় জয়ে শুভ সূচনা করলো ইংল্যান্ড।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...