শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Icon প্রথম সমাচার ডেস্ক

শুভ সকাল। আজ ১৪ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে আমাদের অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা-খাওয়া ফ্রি, আছে নার্স-অ্যাম্বুলেন্স সেবা

বসুন্ধরা আবাসিক এলাকার ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে’ বিনা মূল্যে থাকতে পারেন ক্যানসার রোগীরা

আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের কাছে বাসা নেন দৈনিক ২০০ টাকা ভাড়ায়। খাবার খরচ তো আছেই। একদিন হাসপাতালের দেয়ালে সাঁটানো কাগজে একটি ঠিকানা চোখে পড়ে রূপা রানীর।

রিকশাচালক থেকে চা-বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

বাংলাদেশ ব্যাংক

ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের পেশাজীবী হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র এবং আর্থিক সক্ষমতা না থাকায় অনেকে ব্যাংকঋণ পান না। এমন জনগোষ্ঠীকে ব্যাংকঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শাসনবিরোধী ‘নো কিংস’ আন্দোলন

দজ্জাল চরিত্রটিকে কোনো সমসাময়িক রাজনৈতিক নেতার সঙ্গে সরাসরি তুলনা করা সংগত নয়। কিন্তু কখনো কখনো এই ধরনের চরিত্র বাস্তবকে প্রতীকে রূপান্তরিত করে। মানুষের ভয়, বিভ্রম ও আকাঙ্ক্ষাকে রক্তমাংসের মানুষের শরীরে খুঁজে পায়। আমি সেই তুলনার সত্যতা যাচাই করব না; বরং সেই তুলনার জন্মের গল্প বলব। কারণ, প্রতিটি উপমার পেছনেও একটি ইতিহাস থাকে।

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে। এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে।

৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত

হেনরির বলে বোল্ড হয়েছেন কোহলি

তাঁর দুর্দান্ত একটা সেঞ্চুরি। তাতে দলের স্কোরবোর্ডে ৩৩৩ রান। উইল ইয়ংয়ের দিনটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরই যেন মঞ্চটা কেড়ে নিলেন তাঁরই সতীর্থ ম্যাট হ্যানরি। ভারতের ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দিলেন এই পেসার।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com