সত্য সর্বদা সুন্দর,
সত্যের জয় হবে অবশ্যই,
সত্যে ভয়, তাদেরই হয়
যারা পাপে ডুবে থাকে,
জেনে রাখো তাদের পরাজয়,
হবে নিশ্চয়ই|
সত্য আকাশে উড়া পাখি,
উড়বে সে তো চিরকাল,
মিথ্যা, পাপাচার, সাময়িক সুখ
রাত শেষে আসবে, আলোকিত সকাল|
সত্যকে ধামাচাপা দিয়ে,
মিথ্যের বেসাতি গড়ে,
কদিন তুমি থাকবে বলো,
ছলনার মুখোশ পড়ে|
