শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সম্প্রতি ইনসাফ পার্টির এক ব্যক্তি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলেন: এমপি সরোয়ার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে দিনরাত কাজ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে স্কুল-কলেজের নতুন ভবন নির্মাণ করা হবে।

রবিবার (১১ অক্টোবর) ফটিকছড়ি সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, সরকার চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে বিভিন্ন পাড়া-মহল্লায় তরুণ-তরুণীরা কাজ করছেন। তাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি ইনসাফ পার্টির এক ব্যক্তি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফ্যামিলি কার্ড নিয়ে যেন কোনো ধরনের অনিয়ম বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে।’
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, ‘আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকাশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণেরা যাতে বিপথগামী না হয়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং মিতু বড়ুয়া ও প্রভাষক এন এম রহমত উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক, উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, অধ্যাপক সৌরভ কুমার সেনগুপ্ত ও অধ্যাপিকা ইছমত আরা বেগম।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com