বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
জাতীয় সংসদ

সরকারি দলের সংসদীয় সভা শুরু

প্রথম সমাচার ডেস্ক ১১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সোমবার জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

সূত্র জানায়, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি গঠনসহ সংসদের বিভিন্ন কার্যপ্রণালি নিয়েও সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...