কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের কচুয়া ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মা মোসা. নুরভানু বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ এক বোন, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কচুয়া বাজার মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাঁর স্বামীর পাশে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, রুবেল সমাজ কল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেল, শৌলজালিয়া হক্কোননূর দরবার শরিফের পীর সাহেব মো. মঞ্জিল মোর্শেদ, বড়ইয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. জসিম উদ্দিন, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান এবং বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. ওবায়দুল হক ওয়াদুদ।
এ ছাড়া ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. সফিকুল ইসলাম মিলন, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সহসভাপতি মো. ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, সাবেক জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. সফিকুল ইসলাম এবং ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মো. শামসুল আলম ও মো. মাছুম বিল্লাহসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান সোহেল।
এ ছাড়া ঝালকাঠি, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দূরদূরান্তের সাংবাদিকেরা মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

অটোরিকশা চালকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল
মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি