শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত রজব আলীর ছেলে মোশাররফ হোসেন (৪৭)। তিনি বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বালিথা গ্রামের মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে মো. শামছুর রহমান (৫৩)। তিনি ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া যোগরাজপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে রাশেদ (৫০)। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com