শুক্রবার, ১৯ জুন ২০২৬
Logo
×
সংসদ অধিবেশন

সাত মন্ত্রণালয় নিয়ে প্রশ্নোত্তর শেষে সংসদে বাজেট আলোচনা

প্রথম সমাচার ডেস্ক ১৮ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

আজ ১৮ জুন, বৃহস্পতিবার বিকাল তিনটায় বসছে জাতীয় সংসদের অধিবেশন, যার মূল আকর্ষণ নতুন অর্থবছরের বাজেট নিয়ে বিতর্ক।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, দিনের শুরুতেই অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব, যেখানে সাতটি মন্ত্রণালয়-বিভাগ—পরিবেশ ও বন, কৃষি, ভূমি, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়—সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়া হবে সদস্যদের।

এরপরই শুরু হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা, যেখানে অংশ নিয়ে সংসদ সদস্যরা তুলে ধরবেন নিজ নিজ অভিমত। সংসদ সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৭ জুন এই কার্যসূচি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...