আবিদ বলেন, ‘সেদিন ইসিবি চত্বরে কী ঘটেছিল? সেখানে দুটি পক্ষ ছিল। একটি পক্ষের নেতা ছিলেন, জামায়াতের রুকন নাজিমউদ্দিন সাহেব। তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট থানার সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিনের সঙ্গে সখ্যতা বৃদ্ধি করে বিভিন্নভাবে অবৈধ সম্পত্তি দখল করেছেন, সম্পত্তি ভাগিয়েছেন। তিনি কে? জামায়াতের রুকন ও নেতা নাজিমউদ্দিন সাহেব। অপরপক্ষে ছিলেন অসবরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন আহমেদ। যিনি যুবলীগ নেতা নিখিলের সাথে সখ্যতা বৃদ্ধি করে তার কার্যক্রম চালিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি জামায়াতের নেতা হিসেবেই সকলের কাছে পরিচিত।’
তিনি বলেন, ‘তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেবের সাথে সখ্যতা বৃদ্ধি করেন এবং প্রভাব খাটান। এই দুই জামায়াত নেতার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়; মহিউদ্দিন সাহেবের সঙ্গে নাজিমউদ্দিনের। সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে সেদিন রাতে একটা সশস্ত্র হামলার মধ্য দিয়ে; নিউগিনি প্রপার্টিজে হামলার মধ্য দিয়ে।’
তিনি আরও বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিও সেই হামলার শিকার। সেটার বিচার সবার মতো আমিও চেয়েছি। যে হামলায় জামায়াত ও আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা আছে। তাদের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু এই হামলায় বিএনপি নেতাদের ন্যূনতম কিছু সম্পৃক্ততা নেই। কিন্তু সেই রাতে বিএনপির চাঁদাবাজি নামে মিথ্যা ট্যাগিং করেছে সালমান মুক্তাদির।’

মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী
গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা