শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো

Icon প্রথম সমাচার ডেস্ক

দেহাবশেষ উত্তোলনের ওই আদেশ বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করলে আদালত তা নথিভুক্ত করেন। পরে গত ২২ জুন সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ বিষয়ে অফিস আদেশ জারি করেন। সেই আদেশের অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা নথিভুক্ত করা হয়।

সালমান শাহর বাবার মৃত্যুর পর তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলমগীর। মামলার কোনো অভিযুক্ত ব্যক্তি মারা গিয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে তিনি মামলার দায় থেকে অব্যাহতি পাবেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com