শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উপহার নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ঘুরেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।
রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে শাড়ি উপহার তুলে দেন তিনি।
জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার জানপুরের শিংপাড়া, বুলবুল ওয়েল মিল, রামগাতী হাওলাদারপাড়া, গোশালার হরিজন কলোনি, রায়পুর ১ নম্বর মিলগেট, মাহমুদপুরের হরিজন কলোনি ও বিনাবাণী এলাকার পূজামণ্ডপে উপহার বিতরণ করেন সাইদুর রহমান বাচ্চু। দুর্গাপূজা উপলক্ষে তিনি প্রায় পাঁচশত শাড়ি উপহার দিয়েছেন।
উৎসবের মধ্যে শাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। স্থানীয়রা বলেন, ধর্মীয় উৎসবে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সাইদুর রহমান বাচ্চু বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সিরাজগঞ্জে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করবেন, এটাই চাই।

অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন