সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ও গাড়ি ভাঙচুর করে জাকারিয়া মাহমুদ নামের এক আওয়ামী লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া আসামি জাকারিয়া মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা শাখার দফতর সম্পাদক। তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই মামলা করে।
পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর মডেল থানার পুলিশ জাকারিয়াকে নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন দুর্বৃত্তরা। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি জাকারিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ছিনিয়ে নেওয়া আসামি ও হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।

অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন