শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ

Icon প্রথম সমাচার ডেস্ক

সিলেটের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) চেম্বারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ফলে দুই দফায় নির্বাচনের তফশিল ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারেনি চেম্বার কর্তৃপক্ষ।

সদ্য বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত একটি আদেশে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বহু প্রত্যাশিত চেম্বার পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে বলে ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই নিয়োগে চেম্বারের দায়িত্বরত প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি শাহার স্থলাভিষিক্ত হলেন নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য তালিকা হালনাগাদ করে নতুন করে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়ন করবেন মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরপর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে দুই দফায় নির্বাচন পেছানোর কারণে ব্যবসায়ীদের হতাশ করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
অনেকে চেম্বার বিল্ডিংয়ের সামনে প্রতিবাদ করতে দেখা গেছে।অনেকে সোস্যাল মিডিয়ায়সহ নানা ভাবে সমালোচনা করছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com