বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সুপার এইটের দুই ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষে গতকাল সুপার এইটের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আজ দিনে মাঠে গড়াবে দুই ম্যাচ। বৃষ্টির কারনে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ থেকেই মূলত শুরু হবে সুপার এইটের আমেজ। পাল্লেকেলেতে বিকেল ৩.৩০ ঘটিকায় ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা।

দিনের ২য় খেলায় রাত ৭.৩০ মিনিটে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

২০ দলের টি০ বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে ১২ দল। তম্মধ্যে শক্তিশালী অস্ট্রেলিয়াও বিদায় নিয়েছে। আফগানিস্তানও পারেনি সুপার এইটে জায়গা করে নিতে। সুপার এইটে উঠে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে।

সুপার এইটে দুই গ্রুপে খেলবে অংশগ্রহণকারী দলগুলো এবং প্রত্যেকেই ৩টি করে ম্যাচ খেলবে। ৩ ম্যাচ শেষে দুই গ্রুপের শীর্ষে থাকা ২টি করে দলকে নিয়ে মাঠে গড়াবে সেমিফাইনাল।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...