আইপিএল ২০২৬ এর ৩য় ম্যাচে ৪৭ বল হাতে রেখে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে রাজস্থান রয়্যালস। ২৬ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নান্দরে বার্গার।
প্রথমে ব্যাট করতে নেমে আর্চার, বার্গার ও জাদেজার বোলিং তোপে পড়ে মাত্র ১২৭ রানে অলআউট হয় চেন্নাই। সর্বোচ্চ ৪৩ রান করেন জেমি ওভারর্টন। ১৮ রান করেন কার্তিক শর্মা। আর্চার, বার্গার ও জাদেজা ২টি করে উইকেট শিকার করেন।
১২৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই তান্ডব চালিয়ে মাত্র ১৫ বলে ফিফটি করেন সম্প্রতি ১৫ বছরে পা রাখা বৈভব সূর্যবংশী। উদ্বোধনী জুটিতে ৭৫ রান করার পর বৈভব ১৭ বলে ৫২ রান করে ফিললেও ধ্রুব জোরেলের ৯ বলে ১৮, জাসওয়ালের অপরাজিত ৩৬ বলে ৩৮ ও পরাগের ১১ বলে ১৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে মাত্র ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রান করে ৮ উইকেটের বড় জয়ে শুভ সূচনা করে রাজস্থান রয়্যালস।
বৈভব ১৭ বলে ৫ ছয় ও ৪ চারে ৫২ রান করলেও বার্গার ২৬ রানে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন।
