বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সেমিতে উঠতে পাকিস্তানের সামনে অগ্নীপরীক্ষা

প্রথম সমাচার ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ অপরাহ্ন

টি২০ বিশ্বকাপের সুপার এইটে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। কিউইদের এই পরাজয়ে সেমির স্বপ্ন টিকে আছে পাকিস্তানের।

আজ দিনের একমাত্র ম্যাচে সুপার এইটে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে জিততে হবে সমীকরণ মিলিয়ে। আগে ব্যাট করলে ৬৫ রানের জয় অথবা পরে ব্যাট করলে যেকোন টার্গেট জিততে হবে ১৩.১ ওভারে, যা যথেষ্ট কঠিন পাকিস্তানের জন্য।

সেমিতে খেলতে হলে তাই পাকিস্তানকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। ৬৫ রানের জয় বা ১৩.১ ওভারের মধ্যে জয় অসম্ভব নয় ক্রিকেটে, এমন অনেক ম্যাচ দেখা যায়, তবে বলে কয়ে এমন সমীকরণ মেলানো কঠিনই বটে। সেমিতে উঠার সুযোগ কাজে লাগাতে পারে কিনা পাকিস্তান, তাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। আজ পাকিস্তান সমীকরণ মিলিয়ে জিততে পারলে পাকিস্তানও উঠবে অথবা পাকিস্তান হারলে নিউজিল্যান্ড উঠে যাবে সেমিতে। শেষ দল হিসেবে সেমিতে উঠবে ভারত কিংবা উইন্ডিজ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...