মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোনার ১০ নং রৌহা ইউনিয়নে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকালে রৌহা ইউনিয়নের ত্রিমোহনীস্থ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোমেন তালুকদার এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
