বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা পুরস্কার ২০২৬: খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

প্রথম সমাচার ডেস্ক ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের তালিকায় অন্যতম আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান

মুক্তিযুদ্ধ:

  • মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর)
  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ (প্রতিষ্ঠান)

বিজ্ঞান ও প্রযুক্তি:

  • অধ্যাপক ড. জহুরুল করিম

চিকিৎসাবিদ্যা:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

সংস্কৃতি:

  • হানিফ সংকেত (এ কে এম হানিফ)
  • বশির আহমেদ (মরণোত্তর)

সাহিত্য:

  • ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)

ক্রীড়া:

  • জোবেরা রহমান লিনু

সমাজসেবা/জনসেবা:

  • ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)
  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর)
  • মো. সাইদুল হক
  • এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ
  • গণস্বাস্থ্য কেন্দ্র

গবেষণা ও প্রশিক্ষণ:

  • মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি)
  • অধ্যাপক ড. এম এ রহিম
  • অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া

জনপ্রশাসন:

  • কাজী ফজলুর রহমান (মরণোত্তর)

পল্লী উন্নয়ন:

  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

পরিবেশ সংরক্ষণ:

  • আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)

প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ পদক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মাননার চেক পেয়ে থাকেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...