শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

Icon প্রথম সমাচার ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. মহসিনের বিরুদ্ধে। এ কারণে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন নাছিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী একাধিক মাদক মামলার আসামি।

জানা গেছে, দাম্পত্য জীবনের শুরুতে স্বামী মহসিন অটোরিকশা চালক ছিলেন। এরপর তিনি মাদক সেবনের সাথে জড়িয়ে পড়েন এবং মাদক বিক্রি শুরু করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। সবশেষ শুক্রবার সকালে মাদক বিক্রিতে বাধা দেওয়া নিয়ে তাদের মধ্যে বিবাদ হলে স্ত্রীকে মারধর করেন মহসিন।

এঘটনায় অভিমানে সন্ধ্যায় বিষপান করেন নাছিমা আক্তার। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পালিয়ে গেছে স্বামী মহসিন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com