বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

স্বামীর পুরুষাঙ্গ কাটায় নারীর ৭ বছর কারাদণ্ড

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় স্বামী সিয়ামের পুরুষাঙ্গ কর্তনের মামলায় স্ত্রী মোসা. রুমা আক্তারের ৭ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।

রায়ে ৭ বছর কারাদণ্ডের মধ্যে কাঁচি দিয়ে আঘাতের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। আর গুরুতর আঘাতের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের জুনেবিবাহবন্ধনে আবদ্ধ হন সিয়াম ও রুমা। বিয়ের পর থেকে তারা কসাইটুলী এলাকায় আলাদা থাকতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সিয়াম বাইরে থেকে খাবার খেয়ে বাসায় আসে। বাইরে থেকে খাবার খেয়ে আসার কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ১৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে রুমা ঘুমন্ত সিয়ামের পুরুষাঙ্গ কাপড় কাটা কাঁচি দিয়ে কেটে দেন। ধস্তধস্তিতে সিয়ামের বাম হাতের বৃদ্ধাঙ্গুল রক্তাক্ত হয়।

এ ঘটনায় ওই দিনই সিয়ামের বাবা বংশাল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ৫ মে রুমাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন বংশাল থানার এসআই ফেরদৌস আলম। এরপর ১০ নভেম্বর রুমার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১১ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com