সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তার প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন এবং কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল, আখচাষিদের প্রণোদনা বিতরণ উদ্বোধন
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
লাখ টাকার বিদ্যুৎ বিল, সংশোধনের পর নেমে এল ১ হাজার ২৩৮ টাকায়