এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে চন্দনাইশ-এর খানদিঘীর উত্তর পাশে মহাসড়কে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বেপরোয়া গতির একটি হানিফ এন্টারপ্রাইজ বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খাঁনহাটের “বীজ ভান্ডার”-এর মালিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালান এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলমান রয়েছে।
এ ধরনের বেপরোয়া গাড়ি চালনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে এলাকাবাসীর দাবি। ঘটনাস্থল থেকে জানা যায় নিহত ব্যক্তির বয়স ৩৫ এর কাছাকাছি। বাড়ি চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের হাজির পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
