বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

হঠাৎ উধাও ভাইরাল তাজুর মিলিয়নের ফেসবুক পেজ, কুড়িগ্রামে আলোচনা-সমালোচনার ঝড়

প্রথম সমাচার ডেস্ক ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়েই ব্যাপক পরিচিতি পাওয়া তরুণ তাইজুল ইসলাম তাজুকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার নামে পরিচালিত প্রায় ১০ লাখ ফলোয়ারের ফেসবুক পেজটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া তাজুর জীবনে দ্রুত জনপ্রিয়তা যেমন নতুন পরিচিতি এনে দেয়, তেমনি তৈরি করে চাপ, সমালোচনা ও বিব্রতকর পরিস্থিতি। তাকে ঘিরে অতিরিক্ত কনটেন্ট তৈরি ও অনলাইন আলোচনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতা ও ব্যক্তিজীবনকে কেন্দ্র করে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা শেষ পর্যন্ত তার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

একজন সাধারণ মানুষ হঠাৎ আলোচনার কেন্দ্রে চলে এলে তার প্রতি সামাজিক দায়িত্ব কতটা থাকা উচিত—এ বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে তাজুর ফেসবুক পেজটি হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। স্থানীয়রা তার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তার মঙ্গল কামনা করেছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...