বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
কবিতা

হবেই বিজয়

প্রথম সমাচার ডেস্ক ০২ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

জুবায়ের আহমেদ:

আল্লাহু আকবর ধ্বনিতে,
আমাদের জয় হবে নিশ্চয়ই,
জালিমের জুলুম থাকবে না চিরকাল
মনে কভু রেখো না সংশয়।

কতজন এসেছিল, সকলেই গিয়েছে,
জমিন রাখেনি কাউকে ধরে,
কত অত্যাচারী, অহংকারী,
মিশে গেছে মাটির কবরে।

কোরআনের বানী, চিরসত্য
মোমিনের নেই কোন ভয়,
করুণার হাত বাড়িয়ে দেবেন প্রভু
ধৈর্যশীলের হবেই বিজয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...