দেশে হামের প্রাদুর্ভাব ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে আক্রান্ত হয়ে সারা দেশে ১৭ জনের প্রাণহানি ঘটেছে।
চলমান প্রাদুর্ভাবে এটিই এখন পর্যন্ত একটি দিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।
বিশেষজ্ঞরা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছেন।
