বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্যে ইষ্ট জোনের জয়

প্রথম সমাচার ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিসিএলের ৬ষ্ঠ ম্যাচে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়েছে ইষ্ট জোন। বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৩৫ রান করে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ।

প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮০ রানে অলআউট হয় সাউথ জোন। সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। ২৪ রান করেন আফিফ হোসেন। নাঈম হাসান ৩ ও হাসান মাহমুদ ৩ উইকেট শিকার করেন।

মাত্র ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়েও দশ নাম্বারে নামা হাসান মাহমুদের ৪৫ বলে ৩৫ ও মুশফিক হাসানের ৩৫ বলে ৪ রানের সুবাদে ১০তম জুটিতে ৪০ রান করে ১ উইকেটের জয় তুলে নেয় ইষ্ট জোন। হাসান মাহমুদের ৩৫ ছাড়াও ৪২ রান করেন শাহাদাত হোসেন। ২৯ রান করেন মোমিনুল হক। সাউথ জোনের হয়ে ৪ উইকেট শিকার করেও দলকে জেতাতে পারেননি সৌম্য সরকার।

 

এটি ইষ্ট জোনের ৩য় ম্যাচে প্রথম জয় ও সাউথ জোনের ৩য় ম্যাচে ২য় পরাজয়।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...