২০১১ সালের পর দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মিরপুরে সকাল ১১.০০ টার সময় তিন ম্যাচ সিরিজের ১ম ম্যাচ মাঠে গড়াবে।
২০১১ সালে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ২০১৭ সালে টেস্ট সিরিজ ও ২০২১ সালে টি২০ সিরিজ খেললেও খেলা হয়নি ওয়ানডে সিরিজ, শুধুমাত্র বিশ্বকাপেই দেখা হতো দুই দলের। অবশেষে ফুরাচ্ছে ১৫ বছরের অপেক্ষা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ ম্যাচ খেলে ১ জয় পায় বাংলাদেশ, অস্ট্রেলিয়ার ২০ জয়ের বিপরীতে এক ম্যাচে রেজাল্ট হয়নি। আজ ২৩তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
২০০৫ সালে কার্ডিফে আশরাফুলের শতকে চড়ে একমাত্র জয় পাওয়ার দীর্ঘ ২০ বছর পর আবারো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, পূর্বের যেকোন সময় থেকে এবার বাংলাদেশের সম্ভাবনা বেশি, বলা চলে ফেভারিট হিসেবেই নামবে আজ বাংলাদেশ।
২০০৩ সালে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে হারিয়েছি বাংলাদেশ, এবার ২০২৩ সালেও বিশ্বকাপ জিতেছে অজিরা। পূর্বের মতো এবারও বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের হারানোর মোক্ষম সুযোগ টাইগারদের সামনে।
