বগুড়া হয়ে রংপুর অভিমুখে যাত্রা করবে ১১ দলীয় ঐক্যের লংমার্চ। আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় লংমার্চের বহর বগুড়া মহানগরের মাটিডালী বিমানমোড়ে পৌঁছানোর পর সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে দেড় লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে বগুড়ায় কাজ করছে ১১ দলীয় জোটের নেতারা।
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল, গ্যাস ও বিদ্যুত সংকটের সমাধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোট ঢাকা-রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করে।
লংমার্চের এ কর্মসূচি সফল করতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জামায়াতের বগুড়া মহানগর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জামায়াত নেতা অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, ছাত্রশিবির বগুড়া মহানগরের সভাপতি শফিকুল ইসলাম শফিক।
প্রস্ততি প্রসঙ্গে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, আমরা আশা করছি, বগুড়ার সমাবেশে দেড় লাখেরও বেশি মানুষ অংশ নেবেন। লংমার্চ সফল করতে বুধবার বেলা ১১টায় টিএমএসএস মিলনায়তনে প্রেস ব্রিফিং করা হবে। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, বগুড়ার মাটিডালী বিমানমোড়ে বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
তিনি আরও বলেন, বগুড়ার সমাবেশে দলীয় নেতাকর্মীসহ দেড় লাখেরও বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করছি। লংমার্চ ও সমাবেশ সফল করতে সকল পর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
শু

এনসিপি-জামায়াত মিলে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: এমপি খোকন
রমনা ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদের নেতারা
ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী