সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

প্রথম সমাচার ডেস্ক ০২ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ সজীব বেপারী নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। তিনি জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজীব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...