২০১৫ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডে পদায়নপ্রাপ্ত মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। এর ৩৫ শতাংশ হিসাবে মাসে তাঁর বাড়িভাড়া ভাতা ২১ হাজার ২৬৯ টাকা। সে হিসাবে বছরে এ খাতে তিনি পান ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।
সরকারি চাকরিজীবীদের বাসাভাড়া বাবদ ব্যয় নির্বাহের জন্য বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এই ভাতা পাওয়ার পরও অধ্যক্ষের নিয়মিত প্রশাসনিক ভবনে রাত কাটানোর বিষয়টি আলোচনায় এসেছে। ব্যক্তিগতভাবে বাড়িভাড়া বাবদ ব্যয় সাশ্রয়ের জন্যই তিনি সেখানে থাকছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্যে এমন কোনো কারণের উল্লেখ পাওয়া যায়নি।
এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। ওনার সাথে কথা হয়েছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নিবেন বলে জানিয়েছেন।”

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের আত্মার আত্মীয়: প্রতিমন্ত্রী অমিত
রাতেই দেখা মিলতে পারে মহাজাগতিক বিস্ময়ের, সাক্ষী হবে বাংলাদেশও
সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী